কাতারের তীব্র গরম আবহাওয়া আর কতদিন স্থায়ী হবে?

 

কাতারে গ্রীষ্মের তীব্র দাবদাহের শেষ ও চূড়ান্ত ধাপ শুরু হতে যাচ্ছে। কাতার আবহাওয়া দপ্তরের (QMD) সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ থেকে ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে আকাশে 'আল-নাথরাহ' (Al-Nathrah) তারার উদয় ঘটেছে। এই তারার উদয় তীব্র গরমের শেষ পর্যায়কে চিহ্নিত করে, যা টানা ১৩ দিন স্থায়ী হবে।

স্থানীয়ভাবে ‘আল-কুলাইবাইন’ (Al Kulaibain) নামে পরিচিত এই আল-নাথরাহ হলো গ্রীষ্মকালীন তারকাদের ষষ্ঠ নক্ষত্র। এটি ঐতিহ্যবাহী তীব্র তাপদাহের সময়কাল ‘জমরাত আল-কায়জ’-এরও শেষ পর্যায় নির্দেশ করে।

আবহাওয়ার ধরন ও সুহাইল তারার আগমন

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৩ দিনের এই পুরো সময়টিতেই গ্রীষ্মের গরম ও আর্দ্র ভাব বজায় থাকবে। এ সময়ে বাতাস মূলত উত্তর দিক থেকে প্রবাহিত হবে।

তবে স্বস্তির খবর হচ্ছে, আল-নাথরাহ চলাকালীন সময়ের মাঝামাঝি পর্যায়ে গিয়ে আকাশে দেখা মিলবে বহু প্রতীক্ষিত 'সুহাইল' (Suhail) তারার। আরবি সংস্কৃতিতে সুহাইল তারার দৃশ্যমান হওয়াকে প্রচণ্ড গরম কমে আসার শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এই তারা উদয়ের পর থেকে আবহাওয়ায় কিছুটা স্বস্তিদায়ক পরিবর্তন আসতে শুরু করবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url